ক্লাস-পরীক্ষা নিয়ে এখনও অনিশ্চয়তায় কুয়েট

১৫ মে ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৫:২৪ PM
কুয়েট ক্যাম্পাস

কুয়েট ক্যাম্পাস © সংগৃহীত

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে আশ্বস্ত করলেও কোনো সমাধান দিতে পারেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মো. হযরত আলী। ‎আজ সোমবার (১৫ মে) বেলা ১২টা থেকে ৩ দফা দাবি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা। 

এদিন ‎শিক্ষার্থীদেরকে ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে আশ্বস্ত করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. হযরত আলী একটা সিদ্ধান্ত জানানোর কথা বলেন। এরপর শিক্ষার্থীরা বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‎পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ডিএসডব্লিউ।
‎
এসময় ভিসি শিক্ষার্থীদের বলেন, আমরা তোমাদের দাবিগুলো পর্যালোচনা করেছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা বা ক্লাস-পরীক্ষা চালু করা একজনের কোনো সিদ্ধান্ত না।আমরা সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। ‎একই সঙ্গে শিক্ষার্থীদেরকে চিন্তা না করে নিজেদের কাজে ফিরে যাওয়ার পরামর্শ দেন তিনি। 

আরো পড়ুন: ক্ষোভ ও হতাশা বাড়ছে পলিটেকনিক শিক্ষার্থীদের

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারিতে হামলার সাথে জড়িত এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সকলের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে কোনো শিক্ষক ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছিল কুয়েট শিক্ষক সমিতি। এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকেও হামলাকারী এবং লাঞ্ছনাকারীদের শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।যদিও শিক্ষার্থীরা পূর্বে গঠিত হওয়া তদন্ত কমিটির রিপোর্টকে প্রহসনের রিপোর্ট আখ্যায়িত করে সেটা প্রত্যাখ্যান করেছে এবং রিপোর্ট অনুযায়ী শোকজ নোটিশ দেওয় হলেও অধিকাংশ শিক্ষার্থী নোটিশের জবাব দেয়নি।
‎
‎শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শুরুর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬