শিক্ষার্থীদের খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান পিবিপ্রবি উপাচার্যের

১০ এপ্রিল ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পুরস্কার বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

পিরোজপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।  

এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে।

উপাচার্য আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি তৈরি হবে। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি সোশ্যাল মিডিয়ার করাল গ্রাস থেকে দূরে থেকে স্বাস্থ্য সচেতনভাবে নিজেকে তৈরি করার জন্য পরামর্শ দেন। তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পিবিপ্রবি উপাচার্য নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনের জন্য পিরোজপুর সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষকে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় ও সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬