পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১০ এপ্রিল ২০২৫, ০৭:১১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৪ PM
নির্মাণাধীন ভবনের এই কক্ষ থেকেই অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

নির্মাণাধীন ভবনের এই কক্ষ থেকেই অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে আরজু মওলা (৩০) নামের এক আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে পাবনা থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের ১০তম তলার একটি কক্ষ থেকে ওই আনসার সদস্যের লাশ উদ্ধার করে।

পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও পাবিপ্রবি’র একাধিক সূত্র ও নিহতের স্বজনরা বলছেন বিষয়টি রহস্যজনক। নিহত আরজু মওলা জয়পুরহাট সদর উপজেলার রাংতা গোয়াবাড়ি ঘাট গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার থেকে ভবনটি হস্তান্তরের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্টসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশকে অবহিত করা হয়।

এরপর রাতে সদর থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভবনের ১০তলার একটি কক্ষে মেঝেতে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশে থাকা একটি বন্ধ মোবাইল উদ্ধারের পর সেটি চার্জ দিয়ে সচল করে পরীক্ষার পর জানা যায় যে, ফোনটি আনসার সদস্য আরজু মওলার।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, ‘প্রাথমিক ভাবে মনে করছি কয়েক দিন আগে মৃত্যু সংঘটিত হয়েছে। প্রাথমিক অবজার্ভেসন করে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও লাশটি মেঝেতেই পড়ে ছিল, তবে গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর লাশের ওয়েট বৃদ্ধি পেয়ে দড়ি ছিড়ে পড়ে গেছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। মরদেহের সঙ্গে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ লাশ নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

ট্র্যাজেডির ১৫ বছর: আজও শুকায়নি ৪৫ পরিবারের ক্ষত
  • ১১ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্প…
  • ১১ জুলাই ২০২৬
নামাজে যাওয়ার পথে ইজিবাইক চাপায় শিক্ষক নিহত
  • ১১ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি…
  • ১১ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ১১ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের বিদায়, সেমিফাইনালে স্পেন
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence