‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে যবিপ্রবি প্রশাসনের সংহতি প্রকাশ

০৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৯ PM
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি © সংগৃহীত

ফিলিস্তিনিদের জাতিগত নিধনের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনীর চালানো বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি ও সমর্থন জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। 

আজ সোমবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সংহতি ও সমর্থন জানানো হয়। এছাড়া যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আপনারা সবাই অবগত আছেন যে, গাজা উপত্যকায় নিরীহ জনগণের ওপর বিশেষ করে শিশু ও নারীদের ওপর ইসরায়েলি বাহিনী পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে এবং সেই অঞ্চলের সকল স্থাপনাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এই বর্বর কর্মকান্ড আমাদের গভীরভাবে মর্মাহত ও বাকরুদ্ধ করেছে। গাজা উপত্যকার বিপর্যন্ত জনগণের পাশে দাঁড়ানোর প্রতীকী প্রয়াস হিসেবে এবং ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে আজ সোমবার বিশ্বব্যাপী ডাকা ধর্মঘটের প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সংহতি ও সমর্থন রয়েছে।’

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬