শাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরে মানবিক উদ্যোগ

০১ এপ্রিল ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের প্রীতিভোজ করিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন ও সংগঠনের অন্যান্য নেতারা।

দূরত্বের কারণে যেসব শিক্ষার্থী বাসায় যেতে পারেনি কিংবা ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা চিন্তা করে ঈদের দিন রাতে প্রীতিভোজের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এতে পোলাও, রোস্ট ও কোমল পানিয় পৌঁছে দেওয়া হয় ১০০ শিক্ষার্থীর কাছে।

এ বিষয়ে শাবিপ্রবি শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘ঈদ পৃথিবীতে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের ছুটিতে প্রায় সব শিক্ষার্থী বাসায় গিয়েছেন। কিন্তু এই ছুটিতেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে অবস্থান করছেন, যাদের বাসা দূরে কিংবা আর্থিক সমস্যার কারণে যেতে পারেননি। তাদের কথা চিন্তা করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬