বন্ধ ক্যাম্পাসে প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছে বাকৃবি ছাত্রদল

২৭ মার্চ ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
প্রাণীদের খাবার খাওয়াচ্ছেন ছাত্রদল নেতা

প্রাণীদের খাবার খাওয়াচ্ছেন ছাত্রদল নেতা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে প্রাণীদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে বাকৃবি ছাত্রদল।

বাকৃবি ছাত্রদলের সদস্যরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। তারা ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার দিচ্ছে, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা দিচ্ছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিষয়টি জানিয়েছে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। 

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, "আওয়ামী দুঃশাসন আমলে অমানবিকতার যে নজির দেখেছি আমরা, সেই অন্ধকার দূর করতে মানবতার আলো ছড়িয়ে দিতে চায় জাতীয়তাবাদী ছাত্রদল। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠিত হোক প্রতিটি হৃদয়ে। নিরাপদ থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সহ প্রতিটি প্রাণী।

আজ ৫৯ জেলায় অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি, আলিম ও কারিগরি বোর্ডের …
  • ১১ জুলাই ২০২৬
গেজেটের আগেই আইএমএফের নিবিড় পর্যবেক্ষণে নবম পে-স্কেল
  • ১১ জুলাই ২০২৬
ভাড়া বাসা থেকে লালমাটিয়া মহিলা কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
ট্র্যাজেডির ১৫ বছর: আজও শুকায়নি ৪৫ পরিবারের ক্ষত
  • ১১ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্প…
  • ১১ জুলাই ২০২৬
নামাজে যাওয়ার পথে ইজিবাইক চাপায় শিক্ষক নিহত
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence