১৭ দিনের ছুটিতে যাচ্ছে মাভাবিপ্রবি 

২৪ মার্চ ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০২ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র মাহে রমজান, শবে-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৭ দিনের ছুটিতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র মাহে রমজান, শবে-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১২ এপ্রিল (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু হবে।

জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন অফিস, রান্নাঘর এবং ডাইনিং সহ সব ধরনের সেবা প্রদান বন্ধ থাকবে। উক্ত সময়ে যারা হলে অবস্থান করবে তাদেরকে নিজ দায়িত্বে নিজস্ব ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে।’

তিনি আরও বলেন, ২৫ মার্চ রাতে সেহরি খাওয়ার পর থেকে ডাইনিং বন্ধ থাকবে এবং ১১ এপ্রিল রাতে মিল কেটে  ১২ এপ্রিল থেকে খেতে পারবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬