আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

০৮ জানুয়ারি ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টায় আলোচনার পরবর্তীতে নতুন কর্মসূচির ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীরা জানান, আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি উপাচার্য নিয়োগের একদফা দাবিতে আন্দোলনে শুরু করেন শিক্ষার্থীরা। রাঙ্গামাটির স্থানীয় প্রশাসনের আশ্বাসের পর তিন দিন সময় অতিবাহিত হলেও উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি। এরই পরিপ্রেক্ষিতে আবারো নতুন কর্মসূচির ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।

কক্সবাজারে হোটেলের বারে যুবককে হত্যা, পুলিশ হেফাজতে মারা গে…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬
আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশারাও
  • ২৮ আগস্ট ২০২৬
সেপ্টেম্বর-নভেম্বর দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামীলীগ…
  • ২৮ আগস্ট ২০২৬