গাঁজা সেবন দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হলের সিট বাতিল

২০ নভেম্বর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলে মাদক সেবনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়।

বুধবার (২০ নভেম্বর) হল প্রভোস্ট ড. মো. আবু রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীর নাম ও আইডি উল্লেখ করে বলা হয়, হলের অভ্যন্তরে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে শেখ রাসেল হলে তার আসন স্থায়ীভাবে বাতিল করা হলো। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। আরও বলা হয়, ভবিষ্যতে যেসব আবাসিক শিক্ষার্থী একই কাজ করবে, তাদের বিরুদ্ধে হল প্রশাসন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

গতকাল ১৯ নভেম্বর সন্ধ্যায় বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে হলের বিদ্যমান সমস্যা সমাধানে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আনোয়ারুল আজিম। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিগুলোর মধ্যে মাদক সেবন বন্ধের বিষয়েও দাবি জানান। 

এ সময় শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও বিভিন্ন হলের প্রভোস্ট ও হাউজ টিউটররা উপস্থিত ছিলেন।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬