পবিপ্রবির বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি শিক্ষার্থীদের

১৯ নভেম্বর ২০২৪, ১০:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পবিপ্রবির বশেমুর হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন হলটির শিক্ষার্থীরা

পবিপ্রবির বশেমুর হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন হলটির শিক্ষার্থীরা © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন। আবেদনে আড়াই শতাধিক শিক্ষার্থী এ দাবিতে স্বাক্ষর করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবর্তন করে ‘বিজয়-২৪’ করার দাবি জানিয়েছেন।

উপাচার্যের হাতে তুলে দেওয়া এ আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বর্তমান হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহন করা মানে তাদের মতে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রতীককে সমর্থন করা। তারা দাবি করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, যা তাদের কাছে অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট বাবা শেখ মুজিবের নামে আমরা আমাদের হলের নাম আর দেখতে চাই না। কারণ এই নাম থাকা মানে আমাদের জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা।’

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম পরিবর্তন করে বিজয়-২৪ রাখা হোক। একই সঙ্গে আবাসিক হল থেকে আওয়ামী লীগের প্রতীক ও মুরাল অপসারণেরও দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

শিক্ষার্থীদের মতে, বিজয়-২৪ নামটি তাদের আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং এই স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে।

উপাচার্য বলেন, বায়ান্ন, একাত্তর, নব্বই, ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সঙ্গে ’২৪-এর এই গণআন্দোলন একসূত্রে গাঁথা। ফ্যাসিবাদের সময় দীর্ঘদিন ধরে জাতিকে সঠিক ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনে যে দাবি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে।

উপাচার্য আরও বলেন, ক্যাম্পাস সংস্কারের পাশাপাশি এ জুলাই বিপ্লবের স্মরণে ক্যাম্পাসের অভ্যন্তর বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

বন্যায় দেশে ৫১ জনের প্রাণহানি, বেশি মৃত্যু কক্সবাজারে
  • ১২ জুলাই ২০২৬
জেলাওয়ারি সিলেটের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে চিফ ক্যাশিয়ার, পদ ১৫, আবেদন ৮ আগস্ট প…
  • ১২ জুলাই ২০২৬
সাত কলেজের পরীক্ষার ফলাফলে অসঙ্গতির অভিযোগ
  • ১২ জুলাই ২০২৬
রংপুরের সব জেলার প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হ…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence