সৌজন্য সাক্ষাতের ছবি ফেসবুকে, ছাত্রদলের প্রতি নিন্দা জানাল রুয়েট প্রশাসন

১৭ নভেম্বর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবিটি ফেসবুকে দেয়া হয়েছিল

প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবিটি ফেসবুকে দেয়া হয়েছিল © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে ক্যাম্পাসে ছাত্র-রাজনীতির কার্যক্রম বলে প্রচার করায় এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পক্ষ থেকে ছাত্রকল্যাণ পরিচালক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

জানা যায়, গত ১৩ নভেম্বর রুয়েটে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধিদলউপাচার্যের সাথে সাক্ষাৎ করে। পরদিন ১৪ নভেম্বর মধ্যরাতে ছাত্রদলেল ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেওয়া হয়।

এদিকে, গত ১০ আগস্ট এর স্মারক অনুসারে ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র-রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও এই কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করে ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারা বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কাছে তাদের ক্ষোভ ও উদ্বেগ জানান। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের প্রতি তীব্র নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রুয়েটে একটি ছাত্র সংগঠন প্রশাসনের সাথে তাদের সৌজন্য সাক্ষাতের ছবি তাদের ফেসবুকে প্রকাশ করায় রুয়েটের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চালুর বিষয়ে যে আশঙ্কা প্রকাশ করছে তা সর্বদায় নাকচ করছে। এ প্রেক্ষাপটে রুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি চালুর বিষয়ে সর্বদা শিক্ষার্থীদের দাবিকেই প্রাধান্য দেবে; কর্তৃপক্ষের অগোচরে এরকম অনাকাঙ্ক্ষিত ছবি প্রকাশ করায় শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে তার পুনরাবৃত্তি রোধকল্পে এরকম যে কোন বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছে; এ সংক্রান্ত সৌজন্য সাক্ষাতের ছবি ভিন্ন উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত হওয়ায় রুয়েট কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানাচ্ছে।

এদিকে, বিলম্বিত হলেও প্রশাসন এর নিন্দা জ্ঞাপন এর প্রতি সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে ও রুয়েট ক্যাম্পাস রাজনীতির বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান এর জানান দিয়েছে।

এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence