চুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুইঁয়া

৩০ অক্টোবর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
ড. মাহমুদ আব্দুল মতিন ভুইঁয়া

ড. মাহমুদ আব্দুল মতিন ভুইঁয়া © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মাহমুদ আব্দুল মতিন ভুইঁয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩–এর ১০(১) ধারা অনুযায়ী তাকে পদে নিয়োগ করা হলো।

নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ কাল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে বাড়িতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ফাতেমার
  • ১৯ মার্চ ২০২৬
ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের …
  • ১৯ মার্চ ২০২৬
২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্…
  • ১৯ মার্চ ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence