যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে জাকির হোসেন

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন

প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন। আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের অনুপস্থিতিকালীন সময়ে এ বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেনকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হল।

আরও পড়ুন: উপাচার্যবিহীন ববির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন

প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তির অনুষদের ডিন ছাড়াও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে জাপানের সিমানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অ্যাটমস্ফেয়ার অ্যান্ড ওশান রিসার্চ ইনস্টিটিউটে পোস্ট-ডক সম্পন্ন করেন। 

এর আগে, জাকির হোসেন যবিপ্রবির পিএমই বিভাগে ২০১০ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ২০২১ সালের মে মাসে একই বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্বের বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর ৫৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেন।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬