হাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ

কোটা আন্দোলনে হামলা
২৫ আগস্ট ২০২৪, ০৬:৩০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৪ AM
আটক ছাত্রলীগ কর্মী

আটক ছাত্রলীগ কর্মী © টিডিসি ফটো

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৫ আগস্ট) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যদেরকে ফোন করেন। এদিকে, হামলাকারী সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে আশেপাশে থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়।

পরে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে আসলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চায় এবং সে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না বলে ঘোষণা দেয়।

পরে সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসিল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

এসময় আটক সাকিবের নামে মামলা না থাকায় এসিল্যান্ডের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায় ক্যাপ্টেন শামিম।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬