পদত্যাগ করলেন পবিপ্রবির ভিসি ও ট্রেজারার

২৩ আগস্ট ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং প্রফেসর মোহাম্মদ আলী

প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং প্রফেসর মোহাম্মদ আলী © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে তাদের পদত্যাগপত্র গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগ পত্রে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেন। অপরদিকে প্রফেসর মোহাম্মদ উল্লেখ করেন তিনি ব্যক্তিগত কারণে ট্রেজারার পদ থেকে পদত্যাগ করলেন।

উল্লেখ্য, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত গত ২১ মে,২০২১ থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close