চুয়েটে সাবেক ছাত্রলীগ নেতাকে বেঁধে রাখল শিক্ষার্থীরা

২২ আগস্ট ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
চুয়েট

চুয়েট © ফাইল ফটো

নাশকতা ও কোটা আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগস্ট) বেলা আড়াইটায় চুয়েটের ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতাকে বেঁধে রাখে শিক্ষার্থীরা। পরে ছাত্রকল্যাণ দপ্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করা হয়। 

অভিযুক্ত ব্যক্তির নাম অভি দাস। তিনি চুয়েটের স্থাপত্য বিভাগের ২০০৯-১০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ নেতা। 

আরও পড়ুন: বন্যার মধ্যেই সারাদেশে ঝড় ও ভারী বৃষ্টির আভাস

শিক্ষার্থী সূত্রে জানা যায়, অভি দাস ছাত্র আন্দোলন চলাকালীন চুয়েটের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে বিভিন্ন উসকানিমূলক পোস্ট করতেন এবং সরাসরি ছাত্রদের উপর হামলায় জড়িত ছিলেন। তাকে ক্যাম্পাসে দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী চিনতে পেরে ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে নিয়ে এসে বেঁধে রাখে। পরে তাঁর কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক হলে ছাত্রকল্যাণ দপ্তরের মাধ্যমে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তার কৃতকর্মের বিষয়ে জানতে চাইলে সে মৌখিকভাবে তার অপরাধের দায় নিয়ে স্বীকারোক্তি প্রধান করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে তার অপরাধের দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করে। 

জানতে চাইলে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ড.মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত চুয়েটের সাবেক শিক্ষার্থী অভি দাসকে ধরে নিয়ে এসে ছাত্র-শিক্ষক মিলনায়তনের সামনে আটকে রাখে। পরে খবর পেয়ে আমরা সেখানে যাই। শিক্ষার্থীরা আমাদের জানায় অভিযুক্ত অভি সাবেক ছাত্রলীগ নেতা। সে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেয়। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তার বিরুদ্ধে তখন ছাত্রকল্যাণ দপ্তর বরাবর একটি অভিযোগ জানিয়ে তাকে আমাদের কাছে সোপর্দ করে। অভিযুক্ত শিক্ষার্থী তার অপরাধের দায় স্বীকার করে ও সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে আমাদের কাছে একটি লিখিত বিবৃতি দেয়। পরে চুয়েটের রেজিস্ট্রার মহোদয়, বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্টদের উপস্থিতিতে আমরা তাকে নিরাপদে চুয়েট থেকে বের করে দেই।

এ বিষয়ে জানতে অভি দাসের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence