বশেফমুবিপ্রবির ওয়েবসাইট হ্যাক, ফের নিয়ন্ত্রণ নিল কর্তৃপক্ষ

২২ আগস্ট ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
বশেফমুবিপ্রবি অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হলেও পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ

বশেফমুবিপ্রবি অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হলেও পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট (bsfmstu.ac.bd) হ্যাক হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। বুধবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। 

হ্যাকের পর বিশ্ববিদ্যালয়ের তথ্যের পরিবর্তে দেখা যায় ‘PLNTOGEL’ নামের একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের তথ্য। সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে, ‘TOTO SITE: Login Link to the Official Togel Site and the Most Trusted Online Togel Bookie No. 1 in Indonesia.’

বশেফমুবিপ্রবির আইসিটি সেলের পরিচালক সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। হ্যাকাররা শুধু পেজটা হ্যাক করতে সক্ষম হয়েছিল। দ্রুত আমরা সবকিছু যাচাই করে ওয়েবসাইট খুলে দিয়েছি। কারা হ্যাক করেছে, তা বের করার কাজ চলছে। আশা করি, শিগগিরই জানতে পারব।’

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় খোলার দিনই ফের শুরু হবে রাবির ভর্তি কার্যক্রম

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বশেফমুবিপ্রবির এক শিক্ষার্থীর ভাষ্য, অনেক টাকা ব্যয়ে এ ওয়েবসাইট নির্মাণ করা হলেও খুব একটা মানসম্মত নয়। যে কারণে হ্যাকার দল খুব সহজেই এটা হ্যাক করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আইসিটি সেল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি অনুরোধ জানান তিনি, যেন দ্রুত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মানসম্মত করা হয়।

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence