চুয়েটে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২০ আগস্ট ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩৬ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট হতে বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এছাড়াও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষাসমূহ আগামী ৩ আগস্ট হতে শুরু হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬