পবিপ্রবিতে নিষিদ্ধ হল সব ধরনের রাজনীতি

১৪ আগস্ট ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© ফাইল ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পেশাজীবী সংগঠনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার( ১৪ আগষ্ট) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এক অফিস আদেশে জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় আইন এর ধারা ৪৭ (৫) আনুযায়ি সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং পেশাজীবী সংগঠন বন্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরবর্তী রিজেন্ট বোর্ডে অবহিতকরণ সাপেক্ষে এ আদেশ দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) ড. এস এম হেমায়েত জাহান। এর আগে পবিপ্রবির প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা পদে ব্যাপক রদবদল করা হয়েছে।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬