হাবিপ্রবির হল থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার

১৩ আগস্ট ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চলছে। শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় শিক্ষার্থী এবং আনসার সদস্যরা অভিযান পরিচালনা করছেন। হলগুলো থেকে বিপুল পরিমান লোহার পাইপ, রড, রাম দা, হকিস্টিক, চাকু, মদের বোতল, গাঁজা ও গাঁজা খাওয়ার সামগ্রীসহ দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সাথে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের এক মিটিংয়ে হলে অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর রেজিস্ট্রারের উপস্থিতিতে বেলা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখ রাসেল হল এবং তাজউদ্দীন হলে অভিযান চালানো হয়। এসময় হলগুলো থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

শেখ রাসেল হল এবং তাজউদ্দীন আহমেদ হলে ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু থাকতেন। অস্ত্র উদ্ধারের বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

অভিযানে শুধুমাত্র তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোর থেকে থেকে  উদ্ধার হয়েছে: ১৪৩টি বাঁশের লাঠি, ১৬টি লোহার রড, ২২টি লোহার পাইপ, ৬টি সামুরাই, ২টি লোহার চেইন, ৩টি খালি মদের বোতল ও মাদক সামগ্রী।       

উদ্ধারকৃত অস্ত্রগুলো শিক্ষার্থীরা সাংবাদিকদের উপস্থিতিতে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬