পাবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ 

১৩ আগস্ট ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রেজিস্ট্রার অফিস থেকে এ নিয়ে অফিস আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকান্ড (সকল ধরণের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করা হলো অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।

এর আগে গতকাল উপাচার্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি বন্ধ সহ ১৩ দফা দাবি দেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে একাডেমিক কাউন্সিলের মিটিং এবং রাতে রিজেন্ট বোর্ডের মিটিং ডাকেন উপাচার্য।

৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬