কুয়েটের ভিসি ও প্রোভিসির পদত্যাগ

১২ আগস্ট ২০২৪, ০৪:৫৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি অধ্যাপক ড. সোবহান মিয়া

ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি অধ্যাপক ড. সোবহান মিয়া © ফাইল ছবি

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন।

ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন পরবর্তী ভিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভিসির দায়িত্ব পালন করবেন।

অপরদিকে প্রোভিসি তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ।

এর আগে গত রোববার সকালে কুয়েটের শিক্ষকদের একাংশ তাদের অপসারণের দাবিতে মিছিল এবং সমাবেশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন।

পরে বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় কুয়েটে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬