কুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

১২ আগস্ট ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
কুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

কুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ এর ধারা ৪৪ (৫) অনুযায়ী সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন:  দলীয় পরিচয় নিয়ে পদত্যাগে বাধ্য হলেন স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয় উপাচার্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে যে কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হলো। 

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আবাসিক হল খুলে দিয়ে একাডেমিক কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে ভাইস-চ্যান্সেলর বা এই দায়িত্ব পালনকারী শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬