মাভাবিপ্রবিতে ছাত্রলীগের রুম থেকে দেশীয় অস্ত্র ও অবৈধ জিনিস উদ্ধার

১১ আগস্ট ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM

© টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের রুম তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল, কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১১ই আগষ্ট) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের রুম তল্লাশি করে সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এদিন বেলা ১২টার দিকে ছাত্রলীগের রুমগুলোতে অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগ এনে তল্লাশি অভিযানের অনুমতি চান হল প্রভোস্টদের কাছে। কিন্তু প্রভোস্ট লিখিত অনুমতি পত্র চাইলে তার সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অন্যান্য শিক্ষকদের মধ্যস্ততায় প্রভোস্টসহ সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশি অভিযান পরিচালনা করেন।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল, শেখ রাসেল হল, শহীদ জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অন্যান্য নেতা-কর্মীদের রুম থেকে দেশীয় অস্ত্র, ছুরি, হাতুড়ি, কাটার প্লাস, হকি স্টিক, মদের বোতল, কনডম, যৌন উত্তেজক, টেন্ডারের কাগজপত্র, চাকরিপ্রার্থীদের জীবন বৃত্তান্ত উদ্ধার করে।

ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন, হুমকি ও ভয়ভীতি দেখতো। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে রাজনীতি বন্ধ করার দাবি জানান। 

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬