হাবিপ্রবিতে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

১১ আগস্ট ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM

© ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

শিক্ষার্থীরা আজ দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯টি দাবি নিয়ে আলোচনা করছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষনা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের খবরে সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। শিক্ষার্থীরা মনে করছেন, এখন তারা নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। কোন দলীয় কর্মসূচিতে যাওয়ার জন্য চাপ দিবেনা কেউ।  

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬