রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

১০ আগস্ট ২০২৪, ০৮:২৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে—বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: নোবিপ্রবিতে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, প্রক্টরসহ ৯ জনের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে।

মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬