শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ

১০ আগস্ট ২০২৪, ০৩:৩৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
অধ্যাপক ফরিদ উদ্দিন

অধ্যাপক ফরিদ উদ্দিন © ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, আমি ব্যক্তিগত কারণে আমার পদ থেকে পদত্যাগ করছি। আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। বাকি যারা আছে সকলে পদত্যাগ করবেন।    

এদিকে মহামান্য চ্যান্সেলরের সচিব হিসাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) বরাবর উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পদত্যাগপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩০ জুন ২০২১ নং ৩৭,০০,০০০০.০৭৬,১১.০০১.২১.১৯৩ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী আমি ২১ আগস্ট ২০২১ তারিখ পূর্বাহ্ণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য হিসাবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেয়।

গাজীপুরে একদিনে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের কোন ৫ ভুলে সুগার বেড়ে যায়?
  • ৩০ আগস্ট ২০২৬
হোস্টেলে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ মেডিকেলের ৮ শিক্ষার্থী বহিষ…
  • ৩০ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩০ আগস্ট ২০২৬
ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬