বশেফমুবিপ্রবিতে সিন্ডিকেট ছাড়াই রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌, জানেন না ট্রেজারার 

১০ আগস্ট ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জরুরী সিন্ডিকেট মিটিং ছাড়াই এক অফিস আদেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৯ আগস্ট) রাতে এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্যের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরি আলোচনার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে ,রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে অবগত নন সিন্ডিকেট সদস্যরা। একজন কর্মচারীকে দিয়ে এ আদেশ লেখান রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ প্রশাসনের বেশিরভাগ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে অনুপস্থিত আছেন।

সিন্ডিকেট মিটিং ছাড়াই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন মুঠোফোনে বলেন, ‘ওখানে লেখা আছে। ব্যস্ত আছি, ধন্যবাদ।’

উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবদুল মান্নান বলেন, ‘কাজটি ভালো। কিন্তু কাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত? ট্রেজারারকে তো  রাষ্ট্রপতি পাঠিয়েছেন। ট্রেজারার সিন্ডিকেট সদস‍্য। এতো বড় সিদ্ধান্ত সে জানবে না! এ তো আরেক স্বৈরাচারী কর্ম দেখছি; ভূত থেকেই গেছে। সিন্ডিকেট ছাড়া এহেন সিদ্ধান্ত নেয়া যায় না।’

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
কাজী লিবানের পঞ্চম শ্রেণির বৃত্তি লাভ
  • ১৩ জুলাই ২০২৬
৬৪ দলের বিশ্বকাপের রূপরেখা দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৩ জুলাই ২০২৬
নওগাঁয় ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএ…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence