ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

০৬ আগস্ট ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© টিডিসি ফটো

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্রসংসদকে কার্যকর করে নিয়মিত নির্বাচনের দাবী জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিজয় মিছিলের শুরুতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, ক্যাম্পাসে অতি মাত্রায় শিক্ষক ও ছাত্র রাজনীতির ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যহত হয়েছে বিগত দিনগুলোতে। ক্লাসরুম, ল্যাব সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেইসাথে অনিয়মিত ক্লাস সেশনজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবির নেতৃবৃন্দ। তারা বলেন, সর্বশেষ যে নিয়োগ হয়েছে তা মেধার ভিত্তিতে নয়, বরং দলীয় বিবেচনায় হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল চাই। আমরা একদিকে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং নিয়ে কথা বলি অন্যদিকে এমন মানহীন কাজ করি। এসব বন্ধ করতে হবে। কর্মকর্তারা-কর্মচারীদেরও দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। ক্যাম্পাসে সব ধরণের ছাত্র রাজনীতি অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ, তাদের আর হলে থাকা যাবেনা।

বক্তব্য শেষে র‍্যালিটি রংপুর-দিনাজপুর মহাসড়কে উঠে প্রধান ফটকে এসে শেষ হয়।

মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬