মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

০৩ আগস্ট ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM

© টিডিসি ফটো

মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে জমায়েত হয়ে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের অভিমুখে রওনা হয় এবং এক পর্যায়ে গেটে লাগানো তালা ভেঙে সেখানে প্রবেশ করে। 

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সঙ্গত দাবিগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক। সকল হত্যাকান্ডের আন্তর্জাতিক সংস্থা সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানিয়েছেন তারা।

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬