শাবিপ্রবিতে ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন

০৮ অক্টোবর ২০১৮, ০৬:৫৯ PM

© টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহায়তায় ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট শাখা। 

রোববার (৭অক্টোবর) ব্যবসায় প্রশাসন বিভাগে দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সায়মা সাদিয়া শাওনের সনচালনায় ও সোবহানা তানজিমা আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী,

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট শাখার সেক্রেটারি অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী বলেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি যেকোন অসুস্থ্য মানুষের রক্তের যোগান দিয়ে থাকে। আমি নিজেও বেশ কয়েকবার তাদের সাহায্য পেয়েছি। আমি আশা করছি আগ্রহী ডোনাররা রক্ত দানের মাধ্যমে 'করিলে রক্তদান, বাঁচিবে একটি প্রাণ' এই স্লোগানকে স্বার্থক করে তুলবেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অনেক প্রথমের এই বিশ্ববিদ্যালয়ে বিভাগ ভিত্তিক ব্লাড ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে ব্যবসায় প্রশাসন বিভাগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এ উদ্যোগের মাধ্যমে অন্যান্য বিভাগের কাছে পাইওনিয়ার হিসেবে থাকবে। 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬