তাপদাহে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

২২ এপ্রিল ২০২৪, ১১:২০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
তাপদাহে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

তাপদাহে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা © সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ দিনের বন্ধ ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

সোমবার (২২ এপ্রিল) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সারা দেশে তীব্র তাপদাহের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ায় এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আগামী ২৩/০৪/২০২৪ইং তারিখ থেকে ০২/০৫/২০২৪ইং তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) বন্ধ থাকবে।" 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "উল্লিখিত তারিখসমূহে অফিস সময়সূচী সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত হবে। তবে দাপ্তরিক জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ এ বিষয়ে আলাদা নির্দেশনা প্রদান করতে পারবেন।" 

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে অনলাইন ক্লাসে ঢাবি, পরীক্ষা সশরীরে

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয়, "নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলী এর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জরুরী প্লাম্বিং ও রিপিয়ারিং এবং জরুরী বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এ ছুটির আওতাভুক্ত নয়।"

 
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬