তীব্র তাপদাহে নোবিপ্রবিতে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

২২ এপ্রিল ২০২৪, ০৩:০৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) © সংগৃহীত

সারাদেশে প্রবাহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। তবে পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাস-পরীক্ষা সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জরুরি সভায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত অনলাইন ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়েছে, সারাদেশের ও স্থানীয় তাপমাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের আলোকে অনলাইন ক্লাস বিষয়ক পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্টদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ গৃহীত হয়।

* দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা। বের হলে রোদ এড়িয়ে চলা, ছায়াযুক্ত স্থানে থাকা।
* হালকা রঙের (সম্ভব হলে সাদা) ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।
* বাইরে গেলে ছাতা (সম্ভব হলে কালো রঙের), চওড়া কিনারাযুক্ত টুপি বা ক্যাপ, কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখা।
* পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা।
* তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।
* সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করা ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা।
* তীব্র গরমে আইসক্রিম ও কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকা। অনেকে মনে করেন, আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে। কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে।
* নিয়মিত গোসল করা। সম্ভব হলে দিনে একাধিকবার পানির ঝাপটা নেয়া বা গোসল করা।
* রোদ থেকে ফিরে সাথে সাথে গায়ে ঠান্ডা পানি না দেয়া। শরীরকে ঘরের তাপমাত্রায় কিছুক্ষণ ঠান্ডা করে ঘাম শুকিয়ে গেলে গোসলে যাওয়া।
* অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া।

 
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9