হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সোমবার থেকে শুরু

০১ অক্টোবর ২০১৮, ০১:২৬ PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আর চলতি বছর সাতটি অনুষদের ২৩টি বিভাগে দুই হাজার পাঁচজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://hstu.ac.bd/ এ গিয়ে ফরম পূরণ করতে হবে শিক্ষার্থীদের। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে  MMS<স্পেস>HSTU<স্পেস>SSC পরীক্ষার রোল নম্বর<স্পেস>SSC পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর<স্পেস>SSC পরীক্ষার পাসের সন<স্পেস>SSC পরীক্ষার শিক্ষা বোর্ড<স্পেস>HSC পরীক্ষার রোল নম্বর<স্পেস>HSC পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর<স্পেস>HSC পরীক্ষার পাসের সন<স্পেস>HSC পরীক্ষার শিক্ষা বোর্ড<স্পেস>ইউনিটের নাম লিখে পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে।

যেমন–MMS<স্পেস>HSTU<স্পেস>SSC 12345<স্পেস>SSC 987654<স্পেস>SSC পরীক্ষার পাসের 2016<স্পেস>SSC DHA<স্পেস>HSC 12345<স্পেস>HSC 987654<স্পেস>HSC 2018<স্পেস>HSC DHA<স্পেস>A লিখে পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে।

আর কোটায় আবেদনের জন্য MMS<স্পেস>HSTU<স্পেস>SSC পরীক্ষার রোল নম্বর<স্পেস>SSC পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর<স্পেস>SSC পরীক্ষার পাসের সন<স্পেস>SSC পরীক্ষার শিক্ষা বোর্ড<স্পেস>HSC পরীক্ষার রোল নম্বর<স্পেস>HSC পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর<স্পেস>HSC পরীক্ষার পাসের সন<স্পেস>HSC পরীক্ষার শিক্ষা বোর্ড<স্পেস>ইউনিটের নাম<স্পেস>কোটার কি-ওয়ার্ড লিখে পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে।

যেমন–MMS<স্পেস>HSTU<স্পেস>SSC 12345<স্পেস>SSC 987654<স্পেস>SSC পরীক্ষার পাসের 2016<স্পেস>SSC DHA<স্পেস>HSC 12345<স্পেস>HSC 987654<স্পেস>HSC 2018<স্পেস>HSC DHA<স্পেস>A<স্পেস>FF লিখে পাঠিয়ে দিতে হবে 6969 নম্বরে।

মুক্তিযোদ্ধা কোটার জন্য FF, উপজাতি/আদিবাসী কোটার জন্য OT এবং বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য PL কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬