আদালতের রায় এলে বুয়েটে ছাত্ররাজনীতি ফিরবে: ভিসি

০১ এপ্রিল ২০২৪, ০১:৪৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আদালত যদি নির্দেশনা দেয়, তাহলে আমাদের তা মানতে হবে। আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। আদালত চাইলে বুয়েটে ছাত্র রাজনীতি ফিরবে।  সোমবার (১ এপ্রিল) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ক্যাম্পাসে রাজনীতি করতে হলে শিক্ষক এবং ছাত্রদের মতামতের প্রয়োজন রয়েছে। তারা যদি মতামত দেয় তাহলে বুয়েটে ছাত্ররাজনীতি ফিরবে। 

বুয়েটের ভিসি বলেন, আমাদের রুলস-রেগুলেশন তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ওই শিক্ষার্থীকে (ইমতিয়াজ রাব্বী) বহিষ্কারের কথা ছিল। কিন্তু আমরা তাকে বহিষ্কার করিনি। যখন আমরা শুনলাম কেন্দ্রীয় কমিটিতে তার নাম এসেছে, তখন তাকে নাম প্রত্যাহারের জন্য বলা হয়েছিল।

সত্য প্রসাদ মজুমদার বলেন, কোর্ট যখন আমাদের ডাকবে তখন আমরা তাদের আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন দেখাবো। আমরা বলবো যে আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা ছাত্ররাজনীতি স্থগিত করেছি। তখন কোর্ট বলতে পারে যে আমাদের নিয়ম ঠিক হয়নি। এখন কোর্টের আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট যে আদেশ দেবে সেটা আমরা মেনে নেব।

মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence