যবিপ্রবিতে শিক্ষকদের আশ্বাসে আন্দোলন স্থগিত

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫ PM

পরীক্ষার অতিরিক্ত ফি কমানো, পরিবহন সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে দু’দিন ধরে চলমান আন্দোলন স্থগিত করল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষকরা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।

বুধবার শিক্ষকদের সাথে বৈঠকের পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার এই ঘোষণা দেয়। উপাচার্যের  অনুপস্থিতিতে বিভিন্ন অনুষদের ডীনেরা শিক্ষার্থীদের সাথে এ বৈঠক করেন । তারা শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করেন। তারা যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। আর যেগুলা অযৌক্তিক বলে মনে হয় সেগুলাকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বুঝিয়ে দেন। উপাচার্যের সাথে কথা বলে এ বিষয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, জীব বিজ্ঞান অনুষদের ডীন ড.  কিশোর মজুমদার , ফলিত বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. ওমর ফারুক,  বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. আনিসুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ব্যবসায় বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জাফিরুল  ইসলাম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড মো. মীর মোশারফ হোসেন।  

শিক্ষার্থীদলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস, প্রচার সম্পাদক হাসান মাহমুদ নূর,শমর হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল রানা, শমর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দীন,পিইএসএস বিভাগ ছাত্রলীগ সভাপতি আসিফ আল মাহমুদ সহ প্রত্যক বিভাগের ছাত্র প্রতিনিধিসহ  বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার  সাংবাদিকগণ

সোমবার থেকে দশ দফা যবিপ্রবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে আসছে। মঙ্গলবার  আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল শিক্ষকদের সাথে বৈঠকে তাদের দাবিগুলো তুলে ধরে। শিক্ষকরা তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের তাদের ক্লাসে ফিরে যাবার জন্য বলেন।

শিক্ষকদের সাথে বৈঠক শেষে শাখা ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস শিক্ষার্থীদের জানান, শিক্ষকরা আমাদের সব যৌক্তিক দাবিগুলো শুনেছেন এবং পর্যালোচনা করেছেন। উপাচার্য  স্যার কাম্পাসে ফিরে এলে শিক্ষকেরা আমাদের সব দাবিগুলো স্যারের কাছে তুলে ধরবেন।যবিপ্রবি কাম্পাসে কোন ধরনের অন্যায়,অনিয়ম সহ্য করা হবে না।

শিক্ষার্থীদের দাবীসমূহের মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ে ইয়ার ড্রপ তুলে দিয়ে ইম্প্রুভ চালু করা; রিটেক ফি কমানো; ল্যাব অথবা ব্যবহারিক পরীক্ষার ফি কমানো; ক্লাসে অনুস্থিতির জন্য ছাত্রবান্ধব জরিমানা চালু করা; শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে; বিশ্ববিদ্যালয়ের ক্লাশ প্রদত্ত রুটিন অনুযায়ী নেওয়া; পরিবহন সংকট খুব দ্রুত নিরসন করতে হবে

 

 

 

 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬