ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনালে চার বিশ্ববিদ্যালয়

২৪ মার্চ ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© লোগো

মঙ্গলগ্রহ নিয়ে গবেষণাকারী অলাভজনক সংস্থা ‘মার্চ সোসাইটি’ কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনাল-২০২৩’ এ পৌঁছেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্রাক ইউনিভার্সিটি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ইউনাইটেড ইউনিভার্সটি অব সায়েন্স আ্যান্ড টেকনোলজির (ইউআইইউ) চার টিম।

ফাইনালে পৌঁছানো চারটি টিম হলো, বুয়েটের টিম ইন্টারপ্লানেটার, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইউনিভার্সিটি মঙ্গল তরী, এমআইএসটি এর এমআইএসটি মঙ্গল বারোতা এবং ইউআইইউ এর ইউআইইউ মার্চ রোভার।

আরো পড়ুন: হলের সামনে গিয়ে ছাত্রীদের নাম ধরে ছাত্রলীগ নেতার চিৎকার-চেঁচামেচি

এ বছরে প্রতিযোগীতায় বিশ্বের মোট ১০৪টি টিম অংশগ্রহণ করে যাদের মধ্যে ফাইনালে পৌঁছেছে ৩৭টি দল। আগামী ৩১ জুন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহতে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে এ ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ২০২২ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনালে এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে ১৬তম স্থান অর্জন করেছিল ইউআইইউ এর টিম ‘মাভেন’।

উল্লেখ্য, ভবিষ্যতে মঙ্গল গ্রহের বুকে মানববসতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অলাভজনক প্রতিষ্ঠান ‘মার্চ সোসাইটি’। 

 

ট্যাগ: বুয়েট
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close