গুচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষে যবিপ্রবি, তলানিতে বশেমুরবিপ্রবি

১৪ অক্টোবর ২০২২, ০৮:৫৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গুচ্ছের বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে সবার নিচে অবস্থান করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এই মূল্যায়নে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, মোট ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহের ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই-ঘভর্ন্যান্স/উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় ৩ নম্বর ধরা হয়েছে।

ফলাফলের তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৮৫.০২ নম্বর পেয়ে গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে যবিপ্রবি। দ্বিতীয় অবস্থানে থাকা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নম্বর ৭৯.০৮। তৃতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের প্রাপ্ত নম্বর ৭৬.৯৬।

তালিকায় চতুর্থ অবস্থানে থাকা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৭৪.৭৫। পঞ্চম অবস্থানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৬৭.৯৫); ষষ্ঠ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (৬৫.৫২); সপ্তম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৫১.৪২); ৮ম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৪৭.০৪); নবম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৭.৪০); দশম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২৩.৮১)। তালিকার তলানিতে রয়েছে বশেমুরবিপ্রবি। তাদের প্রাপ্ত নম্বর ২০.৩২।

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল
  • ২৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংক…
  • ২৫ মার্চ ২০২৬
ড. সৈয়দা সুলতানাকে চেয়ারম্যান করে আইইবির অকুপেশনাল সেফটি বো…
  • ২৫ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উ…
  • ২৫ মার্চ ২০২৬
জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএ…
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence