সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ডুয়েট উপাচার্যের শোক

১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৯ PM
সৈয়দা সাজেদা চৌধুরী ও অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান

সৈয়দা সাজেদা চৌধুরী ও অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান © টিডিসি ফটো

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। 

উপাচার্য আজ সোমবার এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিত প্রাণ সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দৃঢ় মনোবল সম্পন্ন সততা ও একনিষ্ঠতার প্রতীক। প্রথিতযশা এই রাজনীতিবিদ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা দিয়ে জাতীয় সংসদের উপনেতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের যে কোন সংকটময় মুহূর্তে তাঁর অসীম সাহসিকতা ও আপোষহীন নেতৃত্ব জাতিকে আলোর পথ দেখিয়েছে। 

আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের সঙ্গে রক্তের বন্ধন: তথ্যমন্ত্রী

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি সামরিক শাসন, সাম্প্রদায়িক-জঙ্গিবাদী রাজনীতির বিপরীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শকে ধারণ করে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো, যে শূন্যতা পূরণ হবার নয়।

উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence