বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত

২০ ডিসেম্বর ২০২১, ০৮:৪২ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অবশেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আলেমা খাতুন ভাসানী হলের বিবাহিত আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ ডিসেম্বর) আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি স্বাক্ষরিত এক পত্রে এ স্থগিতাদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর বিবাহিত ছাত্রীদের সীট বাতিল সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত করা হলো।

আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের সিট ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে মাভাবিপ্রবি

আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট রোকসানা হক রিমি বলেন, ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে বর্তমানে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন: মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

এর আগে, হলের প্রভোস্ট গত ১১ ডিসেম্বর হলের বোর্ডে বিবাহিত শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নোটিশ দেন। এতে উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যায়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো। কোনো ছাত্রী বিবাহিতা হলে অবিলম্বে হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। না জানালে নিয়ম ভঙের কারণে জরিমানাসহ সিট বাতিল করা হবে।

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬