৩২ লেকচারার, অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ দেবে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ‘লেকচারার, অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর’ পদে ৩২ শিক্ষক নিয়োগে ১৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা;
১. পদের নাম: লেকচারার;
বিভাগ/বিষয়/দপ্তর: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসই, ইইই, সিই, আর্কিটেকচার, ইএলএল, ম্যাথমেটিক্স, ইকোনোমিকস, সোশিয়লজি/ডেভেলপমেন্ট স্টাডিজ;
পদসংখ্যা: ২০টি;
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর;
বিভাগ/বিষয়/দপ্তর: ইএলএল, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৮টি;
৩. পদের নাম: অ্যাসোসিয়েট প্রফেসর;
বিভাগ/বিষয়/দপ্তর: ইএলএল, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ৪টি;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদন ফি—
রেজিস্ট্রার-এর অনুকূলে আবেদন ফি বাবদ ৮০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফটের কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে), সিটি বাইপাস রোড, চাক আসানখালি, থানা: হরিণটানা, খুলনা ৯২০৮ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নর্দান ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট