১৩ পদে ১৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ১৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: রেজিস্ট্রার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে;
বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে সঙ্গে রাখুন
২. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে;
৩. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৬ বছর হতে হবে;
৪. পদের নাম: উপ পরিচালক (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৬ বছর হতে হবে;
৫. পদের নাম: পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর হতে হবে;
আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে হাবিপ্রবি, পদ ২৪, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
৬. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
৭. পদের নাম: সেকশন অফিসার (পরিকল্পনা ও উন্নয়ন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
৮. পদের নাম: সহকারী প্রকৌশলী, সিভিল (পরিকল্পনা ও উন্নয়ন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
৯. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (রেজিস্ট্রার দপ্তর);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
১০. পদের নাম: হিসাবরক্ষক (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
১১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
১২. পদের নাম: সহকারী বুক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
১৩. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম পূরণের পর দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ থেকে ১০ম গ্রেডের জন্য ২০০ টাকা, ১১ ও ১২তম গ্রেডের জন্য ১৫০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে 'রেজিস্ট্রার, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়'-এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। ভাউচারের মূল অংশ আবেদনপত্রের মূল অংশের সঙ্গে যুক্ত করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় (ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় অস্থায়ী কার্যালয়), নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও ৫১০০ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৩ জুলাই ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৮ জুলাই ২০২৬, পৃষ্ঠা নম্বর ৯