চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

১১ নভেম্বর ২০২৫, ০১:১৩ PM
সহকারী গ্রন্থাগারিক নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

সহকারী গ্রন্থাগারিক নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি সপ্তম গ্রেডে ‘সহকারী গ্রন্থাগারিক’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;

পদের নাম: সহকারী গ্রন্থাগারিক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: সপ্তম গ্রেড;

আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৫, আবেদন নির্ধারিত ফরমে

আবেদনের যোগ্যতা—

*গ্রন্থাগার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়/স্বীকৃত মানের গবেষণাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার প্রশাসনে কর্মকর্তা হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৭ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*অনার্স/মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেণিপ্রাপ্ত প্রার্থীদের কর্মকর্তা হিসেবে ৩ বছরসহ ন্যূনতম ৫ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিইউপি, আবেদন নির্ধারিত ফরমে

আবেদন যেভাবে—

রেজিস্ট্রার অফিস থেকে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দরখাস্তের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত ফরম পূরণের পর ৮ সেট দরখাস্ত সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০০ টাকা অগ্রণী/জনতা ব্যাংক লি: এর যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী/জনতা ব্যাংক লি., চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম বরাবর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৭ ডিসেম্বর ২০২৫, বেলা ৩টা ৩০ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতায় ২৮৫ কোটির অভাব, চাহিদা না থাকলেও ৫১৬ …
  • ১৮ জুলাই ২০২৬
দুবাইয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence