‘শিক্ষা আইন-২০২২’ চূড়ান্তকরণের সভা এগিয়ে বুধবার

২১ জুন ২০২২, ০১:২৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

‘শিক্ষা আইন-২০২২’ চূড়ান্তকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা একদিন এগিয়ে আনা হয়েছে। আগামীকাল বুধবার (২২ জুন) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক সভাপতিত্ব করবেন।

সোমবার (২০ জুন) শিক্ষা আইন পুনর্গঠনে সভা আয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন-১ শাখা থেকে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. লিয়াকত আলী।

নোটিশে বলা হয়েছে, সময় পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত শিক্ষা আইন-২০২২ চূড়ান্তকরণের লক্ষ্যে সভা আগামী ২২ জুন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,  প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং দুই মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9