দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশে মন্ত্রণালয়ের অনুমতি চাইবে এনটিআরসিএ

০৯ মার্চ ২০২২, ০২:৪৭ PM
লোগো

লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চিঠি পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত না হলেও দ্রুতই অনুমতি চাওয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজারের বেশি পদ থাকলেও চূড়ান্ত সুপারিশ করা হয়েছে ৩৪ হাজার ৭৩ জনকে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে অনেকেই যোগদান করেননি। যারা যোগদান করেননি তাদের পদগুলো পূরণে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে এনটিআরসিএ। এই কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। কার্যক্রম শুরু করতে আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাবো। অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এমপিওভুক্তির প্রক্রিয়া সহজ করতে অটোমেশনের চিন্তা

তথ্যমতে, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের বিপরীতে ৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। ১-১২তম নিবন্ধনের রিটকারীদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে ৫১ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় এনটিআরসিএ।

তবে ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে বাকি রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪ হাজার প্রার্থী ভি রোল ফরম পূরণ করে না পাঠানোয় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়।

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বাসের রেজিস্ট্রেশন স্থগিত
  • ২৭ মার্চ ২০২৬
শহীদ জামালের মেয়ের বিয়ে ও ঢাবিতে উত্তীর্ণ জপেলকে প্রধানমন্ত…
  • ২৭ মার্চ ২০২৬
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র…
  • ২৭ মার্চ ২০২৬
নৌবাহিনীতে বিশাল নিয়োগ, পদ ৪৫০, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ২৭ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে দুটি প…
  • ২৭ মার্চ ২০২৬
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে ইবি ছাত্রদল
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence