এইচএসসির ফল কবে জানালেন শিক্ষামন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৪ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আমরা ফল প্রকাশ করবো। আগামী সপ্তাহের শুরুর দিকেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।

আরও পড়ুন: ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির যেকোনও দিন এইচএসসির ফল

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ করেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

এ অবস্থায় বোর্ড জানায়, সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে। ১২, ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারির যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষ হবে কবে?

এ প্রসঙ্গে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, এইচএসসির ফল প্রকাশের জন্য ১২, ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এই তিনদিনের যেকোন একদিন ফল প্রকাশ করা হবে।

জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬