শিক্ষামন্ত্রীর অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত

০৬ অক্টোবর ২০২১, ১১:০০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষাখাতে অনিয়মের অভিযোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির গবেষণা প্রতিবেদনসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তবে, পরে তা স্থগিতের কথা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।  

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

“মৌসুমি ফ্লু কারণে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছেন শিক্ষামন্ত্রী। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।”

এর আগে বুধবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু পরীক্ষা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। তার দুই দিন আগে শিক্ষামন্ত্রী নিজ জেলা চাঁদপুরে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে ফিরে মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে অফিসও করেন শিক্ষামন্ত্রী।

গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি, পরীক্ষা এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হল খোলা ও ক্লাস শুরুর নানা দিক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতেন শিক্ষামন্ত্রী।  

এছাড়াও শিক্ষাখাতে অনিয়মের অভিযোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির গবেষণা প্রতিবেদন, ঘোষিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা, পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে তথ্য উপস্থাপনের কথা ছিল তার।

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081