স্কুল খোলার দু’মাসের মধ্যে পরীক্ষা হবে না: শিক্ষা সচিব

০৩ মার্চ ২০২১, ১০:৫৮ AM
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ হয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রায় এক বছর পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী ৩০ মার্চ থেকে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও দুই মাসের মধ্যে কোনো অভ্যন্তরীণ পরীক্ষা হবে না। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলবে আরও প্রায় দুই মাস পর ২৪ মে থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসা কীভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত নির্দেশনা বা গাইডলাইন আমরা পাঠিয়েছি। সেটা অনুসরণ করে পরিচালনা করতে হবে শ্রেণি ও অন্যান্য কার্যক্রম। সে অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দুই মাসের মধ্যে অভ্যন্তরীণ কোনো পরীক্ষা হবে না বলে জানান তিনি।

গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে। এর আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। হলগুলো খোলার আগেই শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবাইকেই টিকা দেওয়া হবে।

পরে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ-মাদ্রাসা খুলে দেওয়া হবে। সে হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে স্কুল-কলেজ খোলার দুই মাস পর।

  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬