এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

০৩ মার্চ ২০২১, ০৯:১৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

শূন্যপদ পূরণ ও পদোন্নতির জন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে। জারি করা আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সব আঞ্চলিক পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী শূন্যপদ পূরণ ও পদোন্নতি প্রদান সংক্রান্ত বিষয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রদান করবে।

এতে আরো বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি কলেজে প্যাটার্নভুক্ত শূন্য পদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে অনুরোধ জানানো হয়।

নির্ধারিত ছকে শিক্ষকের নাম, ঠিকানা, ইআইআইএন, এমপিও কোড, মোবাইল নম্বর, ইমেইলে নম্বর, জেলার নাম, প্যাটার্নভুক্ত শূন্য পদের নাম (প্রযোজ্য ক্ষেত্রে বিষয়সহ), শূন্য পদের সংখ্যা সফট কপি ইমেইলে এবং অধিদফতরের উপপরিচালকের (কলেজ-২) ৩১৪ নম্বর কক্ষে পাঠাতে হবে হার্ড কপি।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬