টিকা পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও

০১ মার্চ ২০২১, ০৯:১২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশ বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যে সকল শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ কিংবা তার বেশি তাদের www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।

আর যে সকল শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০ এর নীচে তাদের এবং শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছক আকারে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কাছে সফটকপি পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলদা দুটি ছক তৈরি করেছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলা লিখে পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।

  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬